• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

উজিরপুরে মাসিক ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২১, ১৭:০৫ অপরাহ্ণ
উজিরপুরে মাসিক ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ দীর্ঘ তিন মাস পরে আনুষ্ঠানিক ভাবে বরিশালের উজিরপুরে মাসিক ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নবনির্বাচিত ৫ ইউপি চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে উপজেলা পরিষদ। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে মাসিক সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু ও আইনশৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারি, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, ইউপি চেয়ারম্যান খালেক রাড়ী, ডাঃ দেলোয়ার হোসেন, ডাঃ হালিম সরদার, সরোয়ার হোসেন, এ্যাড. শহীদুল ইসলাম, শাহিন হাওলাদার, হরেন রায়, ইউসুফ হোসেন, প্রেসক্লাবের সভাপতি মহাসিন মিঞা লিটন, সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান রনিসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা।

সভা শেষে উপজেলা পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত ৫ ইউপি চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ, উপজেলার উন্নয়ন মেলা অংশ গ্রহন কারিদের মাঝে সম্মামনা ক্রেষ্ট বিতরন, ইউপি চেয়ারম্যান ও উপজেলা কর্মকর্তাদের মাঝে মাস্ক বিতরন করা হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাট, স্কুল কলেজের উন্নয়ন সম্পর্কে ব্যাপক আলোকপাত করা হয়েছে।