• ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৮ হিজরি

উজিরপুরে জ্ঞানের পাঠশালার বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০১৯, ১৮:৫৬ অপরাহ্ণ
উজিরপুরে জ্ঞানের পাঠশালার বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরে গুঠিয়ায় শিক্ষামুলক সংগঠন জ্ঞানের পাঠশালার ১ম বর্ষপূর্তি উদযাপন।

আজ শুক্রবার সকাল ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় ডহরপাড়া  সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত জ্ঞানের পাঠশালার সভাপতি রাইসা রহমান উর্মির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সামাদিয় দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ন ম লুত্ফুর রহমান শিশির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুঠিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন , শিক্ষক রফিকুর রহমান জগলূ লস্কর, মিজানুর রহমান, ব্যাঙ্ক কর্মকর্তা নাসিম শেরওয়ানি, উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক  সাংস্কৃতিক রাজনৈতিক সুশীল সমাজের নেতৃবৃন্দ ।

সভায় জ্ঞানের পাঠশালা প্রতিষ্ঠা প্রয়োজনীয়তা গৃহীত উন্নয়নমূলক কার্যক্রম ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে সফলতার বিষয়ে দিকনির্দেশনা মুলক আলোচনা করা হয়,  দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির  পালনের মধ্য দিয়ে জ্ঞানের পাঠশালার প্রথম বর্ষপূর্তি পালন করা হয়।