• ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা সফর, ১৪৪৮ হিজরি

আল্লাহর নিকট প্রার্থনা করুন, তিনিই রক্ষা করার মালিক-এমপি শাওন

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২১, ২০২০, ২০:৪৬ অপরাহ্ণ
আল্লাহর নিকট প্রার্থনা করুন, তিনিই রক্ষা করার মালিক-এমপি শাওন

আরশাদ মামুন ,লালমোহন ॥ মারকাজুল উলুম আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী কওমী মাদ্রাসা ও এতিম খানা কমপ্লেক্সে বাংলাদেশ কুয়েত সংস্থা ভোলা জেলা শাখা কর্তৃক আয়োজিত লালমোহন উপজেলার ৩৬৫টি মসজিদের সন্মানীত ইমামদের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে।

 

২১ এপ্রিল দুপুরে ত্রাণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথী মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, বর্তমান সময়ে বৈশ্বিক দূর্যোগ মোকাবেলায় আল্লাহ পাক রাব্বুল আলামীনের নিকট প্রার্থনার বিকল্প নেই।

 

একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামীনই পারেন আমাদের এ দূর্যোগ থেকে রক্ষা করতে। তাই সকলে ঘরে বসে আল্লাহকে স্মরণ করুন।