স্টাফ রিপোর্টার ॥
আগামীকাল ৩১ আগস্ট শনিবার সকাল ১১ টায় ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে শোকাবহ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদতবরণকারী সকল শহীদদের স্মরণে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে, উক্ত আলোচনা অনুষ্ঠান সম্পর্কে বরিশাল জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ ৩০ আগস্ট সকাল ১১ টায় প্রেস ব্রিফিং করবেন জেলা প্রশাসক এস. এম অজিয়র রহমান।
ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছেন সহকারী কমিশনার সাব্বির আহমেদ।
জানা গেছে, উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধুর ভাগ্নে, সেই কালো রাতে বেঁচে যাওয়া আবুল হাসানাত আব্দুল্লাহ্ এমপি। যিনি পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটি আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা)।
উক্ত আলোচনা সভায় উপস্থিত থাকবেন পানি সম্পদ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী কর্ণেল (অব) জাহিদ ফারুক শামীম ।
আরও উপস্থিত থাকবেন পংকজ নাথ এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, বেগম নাসরিন জাহান রতনা এমপি, এ্যাড. সৈয়দা রুবিনা আক্তার মিরা এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাহান আরা বেগম, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, বরিশাল জেলা শাখা।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ।
উপস্থিত থাকবেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার), বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার)।
উক্ত আলোচনা সভায় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ সকলের উপস্থিতি কামনা করেছে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ।