• ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় মৎস ব্যবসায়ী সমিতির উদ্যেগেআলোচনা সভা ও দোয়া-মিলাদ

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০১৯, ১৯:০২ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় মৎস ব্যবসায়ী সমিতির উদ্যেগেআলোচনা সভা ও দোয়া-মিলাদ

শামীম আহমেদ ॥ বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া-মিলাদ ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গৈলা দাসেরহাট ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ি সমিতির উদ্যোগে দাসেরহাট মৎস্য বাজারে সোমবার দুপুরে আলোচনা সভা, দোয়া-মিলাদ ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।

গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু’র সভাপতিত্বে শোক দিবসের তাৎপর্য তুলে ধরে শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, যুগ্ম সম্পাদক জসীম সরদার, মহিলা আওয়ামীলীগ নেত্রী ও ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, সাবেক চেয়ারম্যান দুলাল দাস গুপ্ত, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সহ-সভাপতি লিটন আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক, দাশেরহাট মৎস ব্যবসায়ী সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক বাবুল বেপারী, ইউপি সদস্য সবুজ বেপারী, যুবলীগ নেতা শরীফ ইলিয়াস প্রমুখ।

আলোচনা সভা শেষে বাদ জোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষক লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতার ভগ্নিপতি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ ১৫আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ শেষে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।