• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আগৈলঝাড়ায় মাদক সম্রাট ঝন্টু শেখ গ্রেফতার

admin
প্রকাশিত জুলাই ১৬, ২০১৯, ২০:০৭ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় মাদক সম্রাট ঝন্টু শেখ গ্রেফতার

শামীম আহমেদ ॥
আগৈলঝাড়ায় একাধিক মামলার পলাতক আসামী মাদক স¤্রাট ঝন্টু শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে পয়সারহাট গ্রাম থেকে ওই গ্রামের রব শেখের ছেলে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মাদক সম্রাট ঝন্টু শেখকে এসআই দেলোয়ার হোসেন ও এসআই শাহাবুদ্দিন গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ঝন্টুর বিরুদ্ধে জিআর ১৯৪/১৮ (কোটালীপাড়া) ও জিআর ৯৭/১১ (আগৈলঝাড়া) গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃত ঝন্টুকে মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়েছে।