• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আগৈলঝাড়ায় বিদ্যুৎতায়িত হয়ে এক শিশুর মৃত্যু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০১৯, ১৬:৪৪ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় বিদ্যুৎতায়িত হয়ে এক শিশুর মৃত্যু

শামীম আহমেদ ॥ বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুৎতায়িত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের এস রহমানের দুই বছরের ছেলে জোনায়েত হোসেন আজ রোববার সকালে মাল্টিপ্লাগে আঙ্গুল ঢুকিয়ে দিলে বিদ্যুৎতায়িত হয়।

মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ বখতিয়ার আল মামুন তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।