• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

আগস্ট মাসের অপরাধ সভায় বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মোঃ মারুফ হোসনে

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২১, ১৭:১৪ অপরাহ্ণ
আগস্ট মাসের অপরাধ সভায় বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মোঃ মারুফ হোসনে

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: ২০শে সেপ্টেম্বর রেঞ্জ ডিআইজির কার্যালয়, বরিশাল এর কনফারেন্সে রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাদক উদ্ধার, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল, আইন -শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, আন্তঃজেলা ডাকাত গ্রেফতার, বাল্যবিবাহ রোধ, ইভ-টিজিং রোধ, ট্রাফিক আইন লংঘনে জরিমানা আদায়, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, উঠান বৈঠকসহ বিভন্ন ক্যাটাগরীতে কৃতীত্বপুর্ণ কাজের জন্য আগস্ট/২০২১ মাসের বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় মোঃ মারুফ হোসেন পিপিএম পুলিশ সুপার বরিশাল। বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন।

এছাড়া একই সভায় রেঞ্জের শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে আঃ রাজ্জাক মোল্লা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, বরিশাল জেলা; শ্রেষ্ঠ ট্রাফিক বিভাগ হিসেবে ফোরকান হোসেন মিন্টু, এবং শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে এসআই (নিঃ) মোঃ সোহেল মোল্লা, জেলা গোয়েন্দা শাখা, বরিশাল জেলা পুরষ্কৃত হয়েছেন।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত ডিআইজি, বরিশাল রেঞ্জ, বরিশালসহ রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার, কমান্ড্যান্ট আরআরএফ, বরিশাল, নৌ পুলিশ, বরিশাল অঞ্চল এর পুলিশ সুপারসহ রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।