• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি

অশালীন মন্তব্যের প্রতিবাদ, ছাত্রীর মাথার উপর দিয়ে বাইক চালিয়ে দিল বখাটে

admin
প্রকাশিত আগস্ট ১৮, ২০১৯, ১৫:৩১ অপরাহ্ণ
অশালীন মন্তব্যের প্রতিবাদ, ছাত্রীর মাথার উপর দিয়ে বাইক চালিয়ে দিল বখাটে

বিডি ক্রাইম ডেস্ক ॥
সাইকেল চালিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথেই তাকে ঘিরে ধরেছিল একদল দুষ্কৃতী। তার পর তাঁকে লক্ষ্য করে কটূক্তি ও অশালীন মন্তব্য। সেই টিটকিরি, বিদ্রুপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল একাদশ শ্রেণির ছাত্রীটি।

প্রথমে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে ফিরে আসে দুষ্কৃতীরা। ওই ছাত্রীর মাথার উপর দিয়ে চালিয়ে দেয় বাইক। হাসপাতালে কয়েকদিনের লড়াইয়ের পর মৃত্যু হল সেই প্রতিবাদীর। অভিযোগ, এই নৃশংস ঘটনার নিষ্ক্রিয় দর্শক হয়ে রইল পুলিশ।

উত্তরপ্রদেশের সুলতানপুরের ঘটনা। ৮ অগস্ট স্কুল থেকে ফেরার পথে ওই ছাত্রীকে নানা ভাবে উত্ত্যক্ত করতে থাকে তিনজন দুষ্কৃতী। মেয়েটি প্রতিবাদ করে এই ঘটনার। এ

লাকাবাসীরাও দুষ্কৃতীদের বাধা দেন। সেই মুহূর্তে ওই এলাকা ছেড়ে দিলেও কিছুক্ষণেই ফের ফিরে আসে বাইকবাজরা। মেয়েটিকে মাটিতে ফেলে মাথার ওপর দিয়ে মোটর সাইকেল চালিয়ে দেয় তাঁরা। স্থানীয় মানুষ মেয়েটিকে উদ্ধার করলেও ওই বাইকবাজদের ধরতে পারেনি।

এলাকাবাসীর অভিযোগ, এই ঘটনার অভিযোগ জানাতে লাম্ভুয়া থানায় গেলে থানা তাদের ফিরিয়ে দেয়।