• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নলছিটিতে তরুণীকে ধর্ষণ

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০১৯, ১৩:৫০ অপরাহ্ণ
নলছিটিতে তরুণীকে ধর্ষণ

বিডি ক্রাইম ডেস্ক ॥ ঝালকাঠির নলছিটিতে এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার কাপরকাঠি গ্রামের একটি দিঘির পাশে নির্জন বাগানে এ ঘটনা ঘটে। পুলিশ সাগর সরদার (২৫) নামে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে। সাগর হাওলাদার উপজেলার সুবিদপুর ইউনিয়নের ভোজপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

পুলিশ ও নির্যাতিতের পরিবার জানায়, রাতে বাসার সামনে থেকে সাগর ও তার এক সহযোগী মেয়েটিকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে একটি বাগানের মধ্যে তাকে ধর্ষণ করে সাগর। মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা এসে সাগরকে আটক করে। এ সময় তার সহযোগী পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার এবং সাগরকে গ্রেপ্তার করে। রাতেই মেয়েটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন।

নির্যাতিতের বাবা অভিযোগ করেন, রাতে বাসার সামনে বের হলে পূর্ব থেকে অপেক্ষমান সাগর ও তার এক সহযোগী আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে র্ধষণ করে। আমার মেয়ে খুবই অসুস্থ। তাকে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল নিয়ে যাওয়া হয়েছে।

নলছিটি থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, ভিকটিমের বাড়ি থেকে ঘটনাস্থল পাঁচ কিলোমিটার দূরে মোটরসাইকেলে করে নিয়ে যায়। ধর্ষণের ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। ভিকটিমের চিকিৎসার জন্য রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। সাগরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।