• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দেশে এক দিনে আরও ৩৪ জনের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত জুন ২, ২০২১, ১৬:২৭ অপরাহ্ণ
দেশে এক দিনে আরও ৩৪ জনের মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক॥ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ১ হাজার ৯৮৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

দেশে এখন পর্যন্ত ৮ লাখ ৪ হাজার ২৯৩ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১২ হাজার ৬৯৪ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (০২ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।