• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মোবাইল ফোন বিস্ফোরণে নারীর মৃত্যু

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০১৯, ১৩:৪৫ অপরাহ্ণ
মোবাইল ফোন বিস্ফোরণে নারীর মৃত্যু

মোবাইল ফোন বিস্ফোরণে রিয়া নামে এক (২২) নারীর মৃত্যু হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরের বেনাচিতিতে এ ঘটনা ঘটে।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে জানানো হয়, মোবাইলে চার্জ দিয়ে হেডফোনে কথা বলছিলেন বেনাচিতির দেশবন্ধু নগরের বাসিন্দা রিয়া বন্দ্যোপাধ্যায়। হঠাৎই মোবাইলটি বিস্ফোরিত হয় ও এতে আগুন ধরে যায়। ওই আগুন রিয়ার শরীরকে পুড়িয়ে আসবাবপত্রেও লেগে যায়। দুর্ঘটনার সময় বাড়িতে একা থাকায় কারও সাহায্য চাইতে পারেননি রিয়া। সে আগুনে শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন রিয়া।