• ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভোলার ভূমি অফিসের জমি দখল করে ঘর উত্তোলন

admin
প্রকাশিত জুলাই ২৩, ২০১৯, ২০:২৪ অপরাহ্ণ
ভোলার ভূমি অফিসের জমি দখল করে ঘর উত্তোলন

আকতারুল ইসলাম আকাশ ভোলা ॥

ভোলা সদর উপজেলার ০৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের ০৫নং ওয়ার্ডে ইউনিয়ন ভূমি অফিসের জমি দখল করে বসতি ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে।

সরেজমিনে তদন্ত করে জানা যায়, ইউনিয়নের মো. রহিম বেপারী বাড়ির সামনের জমি সরকারি\খাষ হওয়ায় রহিম সেই জমি ভূমি অফিসের মাধ্যমে কাগজ পত্র নিয়ে ভূমি অফিসের অনুমতি নিয়ে বসতি ভিটা উত্তোলন করেন। কিন্তু স্থানীয়দের দাবি এই জমি সরকারি\খাষ যাঁর জন্য স্থানীয় জনপ্রতিনিধিরা চেয়েছেন সেই জায়গায় ইউনিয়ন ভূমি অফিস করতে এবং সেই জায়গায় সহকারী ভূমি অফিস অনুমোদিত সাইনবোর্ড লাগিয়ে তাঁর স্থানও নির্ধারণ করা হয়। কিন্তু জোরপূর্বক সেই সাইনবোর্ড পেলে দিয়ে পাকা ঘর উত্তোলন করেছেন মো. রহিম বেপারী এবং ওই ঘর উত্তোলনের পিছনে ইউনিয়নের বর্তমান সহকারী তহসিলদার মো. জুয়েলের হাত রয়েছেন বলে অভিযোগ করেন স্থানীয় জনপ্রতিনিধি মো. সেলিম মেম্বার সহ আরো অনেকে।

তবে জোরপূর্বক নয়, জেলা ভূমি অফিসের অনুমতি নিয়েই ঘর উত্তোলন করেছেন বলে জানান মো. রহিম বেপারীর পরিবার। তবে জেলা ভূমি অফিস কি অনুমতি দিয়েছে তাঁর কোন প্রমাণ পত্র দেখাতে পারেননি রহিম বেপারীর পরিবার।

রহিম বেপারীর স্ত্রী আরফুজা বেগম জানান, যে প্রমাণ পত্র জেলা ভূমি অফিস থেকে দিয়েছে। তা তাঁর স্বামীর কাছে আছে। স্বামী ঢাকায় থাকায় তা দেখাতে পারেননি তিনি।

এদিকে ঘর উত্তোলনের পিছনে ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহসিলদার মো. জুয়েলের কোন হাত নেই বলে জানান তিনি। তিনি বলেন, অতি দ্রুতই উত্তোলিত ঘর ভেঙে দেওয়া হবে।

তবে জেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মো. কাউসার হোসেন বলেন, ঘটনাটা আমি শুনেছি। আমরা আগামীকাল সরেজমিনে যাবো। গিয়ে সরকারি জমি কতটুকু আছে তা মেপে দেখে পিলার দিয়ে সীমানা দিয়ে আসবো।