• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গলাচিপার স্কুল শিক্ষক মোসলেম আর নেই

admin
প্রকাশিত জুলাই ১৯, ২০১৯, ১৬:১৩ অপরাহ্ণ
গলাচিপার স্কুল শিক্ষক মোসলেম আর নেই

গলাচিপা প্রতিনিধি ॥

গলাচিপা পৌরএলাকার ৭নং ওয়ার্ডের ফিডার রোডের বাসিন্দা ও গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মোসলেস আলম (৯৫) শুক্রবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইনন্তেকাল করেন (ইন্নালিল্লাহি………রাজিউর)।

দীর্ঘ দিন তিনি বার্ধক্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি পাচঁ ছেলে, দুই মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তিনি সিলেট ওসমানি মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক হৃদরোগ বিশেষজ্ঞ ডা.মো.শাহাবুদ্দিন বাবুলের বাবা।

আজ শুক্রবার বাদ জুম্মা গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ১ম ও উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কলাগাছিয়া মোসলেম মাষ্টার মৃধা বাড়ির মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক গোরন্তানে দাফন করা হয়।