• ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জিপিএ-৫ পেয়েছে সাংবাদিক হীরার মেয়ে জুঁই

admin
প্রকাশিত জুলাই ১৭, ২০১৯, ১৭:২৯ অপরাহ্ণ
জিপিএ-৫ পেয়েছে সাংবাদিক হীরার মেয়ে জুঁই

বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও জনকণ্ঠ পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান খোকন আহম্মেদ হীরার জেষ্ঠ কন্যা জেসিকা আহম্মেদ জুঁই এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

জুঁই বরিশাল শিক্ষা বোর্ডের অধীনস্থ গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী মাহিলাড়া ডিগ্রী কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে।

ভবিষ্যতে সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবা করতে চায়। এ জন্য সে সকলের কাছে দোয়া চেয়েছে।