মুলাদী প্রতিনিধি ॥ বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর অন্বেষন গনপাঠাগার সমাজ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আজ ২০ এপ্রিল (সোমবার) সকালে মুলাদী উপজেলার নাজিরপুর অন্বেষন গনপাঠাগার সমাজ উন্নয়ন কেন্দ্রে অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া জনসাধারণ মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ১ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু, ১ কেজি ছোলা বুট, ১ কেজি চিড়া, ১ কেজি চিনি, ১ কেজি পেয়াজ, ১ টি লাইফবয় সাবান দেয়া হয়েছে।
মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস, এনামুল হক সিকদার , বীর মুক্তিযোদ্ধা সাদরুল আলম বাচ্চু তালুকদার,নাজিরপুর নৌ-পুলিশ ফাড়িঁ ইনর্চাজ কবির উদ্দিন, মুলাদী থানার এএসআই মোঃ জাকারিয়া, এএসআই আলমগীর হোসেন, বিএম শহিদুল আলম মাখন, মুলাদী সাংবাদিক ইউনিয়ন সভাপতি তালুকদার খোকন, মোঃ সাগর হোসেন, মোঃ আল আমিন, মোঃ সজিব হোসেন, মোঃ সজল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ কর্মসূচীতে অংশ নেয়।
মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস বলেন, প্রাণঘাতী (কভিড ১৯) করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে চলছে মহামারী করোনা পরিস্থিতিতে সবকিছুই থমকে গেছে, থমকে গেছে সাধারণ মানুষের রুটি-রুজির মাধ্যমও। এতে সবচেয়ে বেশি কষ্টে আছে সমাজের নিম্নআয়ের খেটে-খাওয়া মানুষেরা। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, (অবঃ) ও অন্বেষণ গনপাঠাগার সমাজ উন্নয়ন কেন্দ্রের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক স্যারের মত সমাজের বিত্তবানদের প্রতি এসব ছিন্নমূল ও অসহায় মানুষদের সহায়তায় এগিয়ে আসার অনুরোধ জানান।
এ সময় তিনি খাদ্যসামগ্রী নিতে আসা সকলকে অতিপ্রয়োজনীয় কারণ ছাড়া বাড়ির বাইরে বের না হওয়া, মাস্ক ব্যবহার করা ও নিয়মিতভাবে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে আহ্বান জানান।