• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

করোনা : বিভাগে ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে ৩৩৯ জন

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২০, ১৮:৩৪ অপরাহ্ণ
করোনা : বিভাগে ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে ৩৩৯ জন

বিডি ক্রাইম ডেস্কঃ বরিশাল বিভাগের ৬ জেলায় হোম কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে এ পর্যন্ত মোট ৩ হাজার ৩১৩ জন ব্যক্তি ছাড়পত্র পেয়েছে। আর গত ২৪ ঘন্টায় ছাড়পত্র দেয়া হয়েছে মাত্র ৭০ জনকে।

 

পাশাপাশি নতুন করে ২৪ ঘন্টায় বরিশাল নগর ব্যতিত বিভাগের ৬ জেলায় ৩৩৯ জনেক হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই ঢাকা, নারায়নগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে বরিশালে প্রবেশ করেছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানাগেছে, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ৬ হাজার ৯৬৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

 

যারমধ্য হোম কোয়ারেন্টিনে পাঠানো ৬ হাজার ৫৬৩ জনের মধ্যে এ পর্যন্ত ৩ হাজার ৩১৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে থাকা ৪১৫ জনের মধ্যে এ পর্যন্ত ৪১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অপরদিকে গত ২৪ ঘন্টায় বিভাগের ৬ জেলায় ৩৩৯ জনকে হোম কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়েছে এবং গত ২৪ ঘন্টায় বিভগের ৬ জেলায় ৭০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া বিভাগের মধ্যে শুধুমাত্র বরিশাল জেলায় গত ২৪ ঘন্টায় মোট ১১ জনকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে, তবে ছাড়পত্র দেয়া হয়নি কাউকে।

 

এরবাহিরে বিভাগে এ পর্যন্ত ৭৭ জন রোগী আইসোলেশনে চিকিৎসা নেয়ার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি হাসপাতালের দ্বারস্থ হন, যারমধ্যে ৩৭ জনকে এরইমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে। এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানিয়েছেন, এ পর্যন্ত করোনা পজেটিভ শনাক্ত রোগিদের মধ্যে ৩ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুর্মিটোলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এছাড়া বরিশাল বিভাগের ৬ জেলার মধ্যে এ পর্যন্ত বরিশালে ১৭, পটুয়াখালীতে ২,

 

পিরোজপুরে ৪, বরগুনায় ৯ ও ঝালকাঠিতে ৪ জনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে, তবে ভোলা জেলায় কারো আক্রান্ত হওয়ার খবর এখনও পাওয়া যায়নি। তিনি জানান, পর্যন্ত বরিশালের মুলাদীতে, পটুয়াখালী জেলার দুমকি ও বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে ১ জন করে ৪ জন ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে।