স্বপন কুমার ঢালী, বেতাগী ॥ বরগুনার বেতাগীতে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ১০বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সের আমজেদ খাঁন নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছেন বেতাগী থানা পুলিশ।
উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর করুনা গ্রামের কাওসার মাষ্টারের বাগানের মধ্যে শুক্রবার বিকাল ৫টার সময় এ ঘটনা ঘটে। থানা সূত্রে জানা যায়, ঘটনার দিন শুক্রবার (১৭এপ্রিল) রাতেই অভিযুক্ত বৃদ্ধ আমজেদ খাঁনকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আমজেদ মোকামিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জোয়ার করুনা গ্রামের বাসিন্দা ও মৃত ওয়াজেদ আলী খাঁনের বড় ছেলে।
জানা যায়, শুক্রবার বিকেলে শিশুটি বাড়ির পাশের খালের পাড়ে ঘুরে বেড়াচ্ছিল। এসময় অভিযুক্ত আমজেদ তাকে গাছ থেকে আম পাড়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় কাওসার মাষ্টারের বাগানের মধ্যে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করার উদ্যেশ্যে ধস্তাধস্তি করে। এসময়ে শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন টের পেয়ে আমজেদ পালানোর চেষ্টা করেন। পালানোর আগেই স্থানীয় জনতা তাকে আটক করেন এবং পুলিশেকে সোর্পদ করেন।
বেতাগী থানার এসআই গৌতম কুমার ঘোষ বলেন,‘দশ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত আমজেদ এর বিরুদ্ধে বেতাগী থানায় মামলা দায়ের করা হয়েছে । যাহার মামলা নং ০৫-(তারিখ: ১৮/০৪/২০২০)। কন্যা শিশুটির ২২ ধারায় জবানবন্দি নেয়ার জন্য কোর্টে পাঠানো হয়েছে। একই সাথে অভিযুক্ত আমজেদকে জেল হাজতে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,‘ যৌন নিপীড়নের অভিযোগে রাতেই আমজেদ খাঁনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং জেল হাজতে পাঠনো হয়েছে।’