• ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বেতাগীতে কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২০, ১৪:০৮ অপরাহ্ণ
বেতাগীতে কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

স্বপন কুমার ঢালী, বেতাগী॥

বরগুনার বেতাগী উপজেলায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে ১০ বছরের এক কন্যাশিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। শুক্রবার ( ১৭ এপ্রিল) বিকেলে উপজেলার হোসনাবাদ ইউনিয়নে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম আমজেদ আলী খাঁ (৬২)। শিশুটিকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। সে চতুর্থ শ্রেণিতে পড়ে।

শুক্রবার বিকেলে শিশুটি বাড়ির পাশের খালে বরশি দিয়ে মাছ ধরছিল। এসময় অভিযুক্ত আমজেদ তাকে গাছ থেকে আম পাড়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করার উদ্যেশ্যে ধস্তাধস্তি করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বৃদ্ধ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আশেপাশের লোকজন তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘যৌন নিপীড়নের অভিযোগে রাতেই এক বৃদ্ধকে আটক করা হয় এবং তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।’