• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরগুনায় জুয়া খেলা নিয়ে সংঘর্ষে নিহত কলেজছাত্র

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২০, ০৭:২৩ পূর্বাহ্ণ
বরগুনায় জুয়া খেলা নিয়ে সংঘর্ষে নিহত কলেজছাত্র

বিডি ক্রাইম ডেস্ক॥ বরগুনায় জুয়া খেলা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। গত বুধবার রাতে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম সাইফুল ইসলাম সবুজ।

 

গুরুতর অবস্থায় তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। সবুজ স্থানীয় ফারুক পহলানের ছেলে এবং ঢাকার একটি বেসরকারি কলেজে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ছিলেন।

 

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পুলিশ সূত্র জানায়, বুধবার সকাল ১০টার দিকে রায়ভোগ গ্রাম থেকে স্থানীয় মাসুক, রাজা, বাসুদেবসহ চারজনকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করে বরগুনা সদর থানার পুলিশ। পরে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।