• ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে রাজনৈতিক সংকট ও মুক্তির পথ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুলাই ১৩, ২০১৯, ১৮:৪৬ অপরাহ্ণ
বরিশালে রাজনৈতিক সংকট ও মুক্তির পথ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

????????????????????????????????????

শামীম আহমেদ ॥ বীর মুক্তিযোদ্বা ও আজীবন মুক্তি সংগ্রামী,জনগনের গণতান্ত্রিক রাষ্ট্র ও সংবিধান প্রতিষ্ঠার লড়াইয়ের অন্যতম রূপকার,গণসংহতি আন্দোলনের প্রথম কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী এ্যাডভোকেট আব্দুস ছালামের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে “বর্তমানে রাজনৈতিক সংকট ও মুক্তির পথ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকালে নগরীর সদররোডস্থ কীর্তনখোলা মিলনায়তন হল রুমে অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক দেওয়ান আবদুর রসিদ নিলুর সভাপতিত্বে শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক কেন্দ্রীয় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

এসময় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের সদস্য ফিরোজ আহমেদ,,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস.এম আমজাদ হোসেন, ইউনাইটেড কমিউনিস্টলীগ কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আঃ সত্তার, গনফোরাম বরিশাল জেলা কমিটি সভাপতি এ্যাড. হিরন কুমার দাশ মিঠু, বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা,গণসংহতি বরিশাল জেলা কমিটির সদস্য সচিব হারুনর রশীদ মাহমুদ ও রবীন আহমেদ।