• ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

admin
প্রকাশিত জুলাই ১১, ২০১৯, ১৮:৩৩ অপরাহ্ণ
বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার কৃষক কামাল হোসেন (৪০) ও তার স্ত্রী মমতাজ বেগম (৩০)। তাদের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।
স্বজনদের বরাত দিয়ে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাকসুদুর রহমান বলেন, নিজেদের বসতবাড়ি সংলগ্ন পাট ক্ষেতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল।

“ক্ষেতে পাট তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মমতাজ বেগম। তাকে বাঁচাতে গিয়ে স্বামী কামাল হোসেনও স্পৃষ্ট হন।”

মাকসুদুর বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে এখানে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।