স্বপন কুমার ঢালী বেতাগী ॥
বরগুনার বেতাগীতে গত দু’দিন প্রবল বর্ষণে জনজীবন বির্পস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পরেছে দৈনন্দিন খেটে খাওয়া মানুষগুলো।
গত শনিবার ও রবিবার(৬ ও ৭ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত একটানা প্রবল বর্ষণ গ্রামের কর্মজীবি মানুষগুলো কাজে যেতে পারিনি। এতে তাদের পরিবারের স্বজনদের নিয়ে রয়েছে বিপাকে। পৌর শহরের ৩ নং ওয়ার্ডের সমীর শীল ও বিমল পরামানিক বলেন,’ এভাবে মূষলধারে বৃষ্টি হইলে ভাই আমাগো মরণ, কোন কাম কাইজ করতে পারি না, একতো এনজিও’র কিস্তি আছে, চাউল কেনা ও পরিবারের অন্যান্য খরচ চালানো এখন কষ্ট অইতে আছে।
স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীর উপস্থিত ছিল খুবই কম। গতকাল রবিবার (৭ জুলাই) উপজেলার বেশ কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ঘুরে দেখা গেল উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা খুবই নগন্য। এছাড়াও রাস্তা-ঘাটেও অতি প্রয়োজন ছাড়া তেমন উপস্থিতি দেখা যায়নি।