• ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

admin
প্রকাশিত জুলাই ৫, ২০১৯, ১৭:২৮ অপরাহ্ণ
বরিশালে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

মোল্লা আজিজুল ॥

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ কটক স্থল কালভার্টের উপর থেকে ৩৯পিস ইয়াবা ট্যাবলেটও ১৫ বোতল ফেনসিডিল সহ মাদক বিক্রেতা মামুন মাঝি (২৩) গ্রেফতার করেছে থানা পুলিশ।

গৌরনদী থানার ওসি গোলাম ছরোয়ার জানান, গোপণ সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ কটকস্থল গ্রামের কালভার্টের উপর অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুন মাঝি দৌড়ে পালানোর চেষ্টা করে এসময় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান মামুন মাঝিকে গ্রেফতার করে । মামুন মাঝির শরীরের বিভিন্ন অংশে,১৫ ফেনসিডিল ও ৩৯ পিস ইয়াবা পায়।

এ ব্যাপারে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান বাদি হয়ে আটককৃত মাদক বিক্রেতাকে আসামি করে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।