পুলিশ নিয়োগে স্বচ্ছতার মাধ্যমে পটুয়াখালী জেলার দরিদ্র ও দিন মজুর পরিবারের সন্তানদের চাকুরী দিলেন এসপি মইনুল হাসান পিপিএম (বার)। ইতোমধ্যেই তিনি ১০৩ টাকায় চাকরী দিয়ে জেলার সকল মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। এজন্য চুয়াডাঙ্গা জেলাবাসী তার কাছে চির কৃতজ্ঞ।
বর্তমানে টাকা ছাড়া পুলিশের চাকরি পাওয়া যায় এমন কথা হয়ত কেউ বিশ্বাস না করলেও এমনই অকল্পনীয় কাজই করে দেখিয়েছেন পটুয়াখালীর পুলিশ সুপার মইনুল হাসান।কনস্টেবল পদে প্রাথমিকভাবে বাছাইকৃত ১৩০ জন সদস্যকে পটুয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে পটুয়াখালী পুলিশ লাইন হলে জেলা পুলিশ বিভাগ শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর এই আয়োজন করে।পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান বাছাই হওয়া পুলিশ কনস্টেবলদের উদ্দেশে বলেন, ‘ তোমরাই হচ্ছ স্বাধীন বাংলাদেশের যোগ্য উত্তরসূরী।নিজেদের সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্ব দিয়ে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে বলেও মন্তব্য করেন এসপি। শুভেচ্ছা জানানো অনুষ্ঠানে পটুয়াখালী পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে পটুয়াখালী পুলিশ লাইন হলে জেলা পুলিশ বিভাগ শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর এই আয়োজন করে।পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান বাছাই হওয়া পুলিশ কনস্টেবলদের উদ্দেশে বলেন, ‘ তোমরাই হচ্ছ স্বাধীন বাংলাদেশের যোগ্য উত্তরসূরী।নিজেদের সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্ব দিয়ে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে বলেও মন্তব্য করেন এসপি।
শুভেচ্ছা জানানো অনুষ্ঠানে পটুয়াখালী পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।