• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৬, ১৭:৪৫ অপরাহ্ণ
আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু

আমতলী প্রতিনিধি॥ আমতলী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক (অব:) মো. আব্দুল লতিফ মৃধা (৭৪) শনিববার বিকেল পৌনে পাঁচটার সময় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার সকালে দু’দফা জানাজা শেষে মরহুমের লাশ আমতলী সদর ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

মো. আব্দুল রতিফ মৃধার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ ড. মো. জামাল হোসেন।