• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৬, ১৫:২১ অপরাহ্ণ
আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

আমতলী প্রতিনিধি॥ আমতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আমতলী উপজেলার সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদাকে আটক করেছে আমতলী থানা পুলিশ।

রবিবার সন্ধ্যা ৭ টার দিকে তার গ্রামের বাড়ি আমতলী সদর ইউনিয়নের মানিকঝুড়ি গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে।

জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদা তার অসুস্থ মাকে ঢাকায় ডাক্তার দেখিয়ে রবিবার বিকেলে বাড়িতে ফিরে আসেন।

তার বাড়িতে ফেরার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে আটক করে থানায় নিয়ে যায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলমান ডেবিল হান্ট ফেইস- ২ এর আওতায় অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ আমতলী উপজেলার সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদাকে আটক করা হয়েছে।

সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।