• ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশাল নদী বন্দরে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও

ঢাকাগামী প্রিঞ্চ আওলাদ লঞ্চে যাত্রীর সর্বনাশ!

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৪, ০০:০১ পূর্বাহ্ণ
ঢাকাগামী প্রিঞ্চ আওলাদ লঞ্চে যাত্রীর সর্বনাশ!

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥

বরিশাল নদী বন্দরে প্রিন্স আওলাদ-১০ লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট এবং ডলারসহ মালামাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে বরিশাল নদী বন্দরে এই ঘটনা ঘটে।

ভূক্তভোগী লঞ্চ যাত্রী নগরীর কাউনিয়া ক্লাব রোডের বাসিন্দা তাপস জানিয়েছেন, পরিবারের সদসরা মিলে থাইল্যান্ড ভ্রমণে যাবেন। এজন্য শুক্রবার রাতে বরিশাল থেকে ঢাকা যেতে প্রিন্স আওলাদ-১০ লঞ্চের তৃতীয় তলায় ৪২০ নম্বর কেবিন ভাড়া করেন।

কেবিনের মধ্যে পরিবারের আটজনের আটটি পাসপোর্ট, একটি ক্যাননের ক্যামেরা এবং ১৫০ ইউরো ডলাসহ অন্যান্য মালামাল ছিল। লঞ্চ ছাড়ার পূর্বে কেবিনের দরজায় তালা দিয়ে লঞ্চের সামনে যান। ফিরে এসে দেখতে পান কেবিনের চানালা খোলা। পরে ভেতরে ঢুকে দেখতে পান পাসপোর্ট, ডলার এবং ক্যামেরা নেই।

বরিশাল সদর নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতক চন্দ্র সরকার বলেন, ঘটনার পর লঞ্চ থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি সনাক্ত হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। তাছাড়া এখানে লঞ্চ কর্তৃপক্ষের কোন উদাসিনতা রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।