• ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সোশ্যাল মিডিয়ায়  আওয়ামী লীগের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কুয়াকাটায় বিএনপি’র বিক্ষোভ

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৪, ২২:২৮ অপরাহ্ণ
সোশ্যাল মিডিয়ায়  আওয়ামী লীগের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কুয়াকাটায় বিএনপি’র বিক্ষোভ
 তানজিল জামান জয়,কলাপাড়া প্রতিনিধি।।কলাপাড়া উপজেলার কুয়াকাটায় আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কুয়াকাটা পৌরসভার বিএনপির কয়েকটি অঙ্গ সংগঠনসহ সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) শেষ বিকেলে সহস্রাধিক নেতাকর্মী ও স্থানীয়রা এই মিছিল করেন।
কুয়াকাটা চৌরাস্তা থেকে শুরু হয়ে মিছিলটি পৌরসভা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে শেষ হয়। এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেন- কুয়াকাটা পৌরসভার কৃষক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দল।
মিছিলে উপস্থিত ছিলেন- কৃষক দলের আহ্বায়ক আলী হোসেন খন্দকার, যুবদল নেতা নুর আলম শেখ, হানিফ গাজী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম রাসেল শেখ, ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পৌর ও ওয়ার্ডের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে চৌরাস্তায় এসে নেতাকর্মীরা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের হুশিয়ারি দিয়ে বলেন, ‘গত ১৫ বছর তারা এদেশে সাধারণ মানুষের ওপর নির্যাতন জুলুম করেছে। বর্তমানে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকসহ বিভিন্নভাবে দেশ-জাতি নিয়ে মিথ্যা অপবাদ সৃষ্টি করছে। এগুলো রুখে দিতে তারা সার্বক্ষণিক মাঠে রয়েছে।’
বক্তব্যে তারা জানান, এ দেশ ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নতুন স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতাকে রক্ষা করতে বিএনপি সবসময় প্রস্তুত রয়েছে।