• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পাথরঘাটায় খালের পাড় থেকে অজগর সাপ উদ্ধার

বিডিক্রাইম
প্রকাশিত জুন ১২, ২০২৪, ১৮:২১ অপরাহ্ণ
পাথরঘাটায় খালের পাড় থেকে অজগর সাপ উদ্ধার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনার পাথরঘাটায় খালের পাড়ে জেলেদের রাখা জালে পেচানো অবস্থায় একটি ১০ ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাঝের খালের পাড় থেকে সাপটি উদ্ধার করে জাকির মুন্সি।

পরে বলেশ্বর নদ-সংলগ্ন একই এলাকায় অবমুক্ত করা হয়।

জাকির মুন্সি বলেন, রুহিতা মাঝের খালের পাড়ে আবরোধের কারণে রাখা জেলেদের জালে পেচানো অবস্থায় স্থানীয়রা হঠাৎ একটি অজগর সাপ দেখতে পায়।

সাথে সাথে আমাকে ফোন দিয়ে জানালে সেখানে যাই। দ্রুত অজগর সাপটিকে উদ্ধার করা হয়। পরে বনবিভাগকে জানিয়ে মাঝের খালের বনে অবমুক্ত করা হয়েছে।

পাথরঘাটা রেঞ্জের টেংরা বিট কর্মকর্তা জিয়া বলেন, অজগর উদ্ধারের বিষয়ে আমি অবগত না। খোঁজখবর নিয়ে দেখতেছি।