• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আমতলীতে এনএসএস এর আমরা ঘন্টা বাজাই শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত জুন ৩, ২০২৪, ১৭:১৯ অপরাহ্ণ
আমতলীতে এনএসএস এর আমরা ঘন্টা বাজাই শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি ॥ ‘শিক্ষায় প্রবেশ গম্যতা সকর শিশুর সাংবিধানিক অধিকার ’ আসুন আমরা সকল শিমুদের সাথে প্রতিবন্ধী শিমুদের শিক্ষা গ্রহনের সুযোগ সৃষ্টিতে অঙ্গীকারাবদ্ধ হই।’ এই শ্লোগান নিয়ে আমতলীর শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার সকাল ১১ টায় ‘আমরা ঘন্টা বাজাই শীর্ষক এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।’

ক্যাম্পেইনে বিদ্যালয়ের ৪শতাধিক শিশু অংশগ্রহন করে। সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলেপমেন্ট (সিডিডি) ও লিলিয়ানী ফন্টসের সহযোগিতায় এনএসএস এ কর্মসূচীর আয়োজন করে। আলোচনা সভায় সভাপত্বি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস ছালাম।

সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবুল হোসেন বিএসসি, এনএসএস এর মনিটরিং কো-অর্ডিনেটর কাজী আলীয়া মাননান জুগনু ও প্রোগ্রাম অফিসার মো. গোলাম মস্তফা প্রমুখ। সভা শেষে শিক্ষার্থীরা ব্যানারে স্বাক্ষর ক্যাম্পেইনের সাথে একাত্মতা ঘোষনা করেন। পরে বিদ্যালয়ের মাঠে বাঁশি বাজিয়ে শিশুদের উপস্থিতে ঘন্টা বাজিয়ে তাদের এই কর্মসূচীর সাথে অর্ন্তক্তূক্ত করা হয়। এই কর্মসূচী বাস্তবায়নের ফলে প্রতিবন্ধী শিুদের অন্তভূক্তিশূলক শিক্ষা গ্রহনে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে।