আমতলী প্রতিনিধি॥ আমতলীতে রিমালের তান্ডবে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বুধবার বিকেলে উপজেলার আরপাঙ্গাশিয়া, আমতলী সদর ইউনিয়ন ও পৌরসভা ও হলদিয়া ইউনিয়নের ১৫শ’ পরিবারের মাঝে এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন শুকনো খাবার চিরা, চিনি ও বিস্কুট বিতরন করে।
বুধবার বিকেলে আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে খাদ্য সহায়তা বিতরনের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। সভায় সভাপত্বি করেন আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা।
সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির ম্যানেজার সুরভী বিশ্বাসী ও এনএসএস এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার, ইউপি সদস্য কালাম রোজিনা আক্তার, আয়সা আক্তার, আব্দুল লতিফ প্রমুখ।
ঘোপখালী গ্রামের রাজ্জাক বলেন, বইন্যার পর এনএসএস ওয়ার্ল্ড ভিশন মোগো ত্রান দিয়া ব্যামালা হুগার করছে। বালিয়াতলী গ্রামের হেনা বেগম বলেন, এনএসএস ওয়ার্ল্ড ভিশন মোগো এই খারাপ সময় ত্রান দিয়া জীবনডা বাচাইছে। আল্লায় যেন হেগো অনেক ভালো রাহে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, রিমালের তান্ডবে ক্ষতিগ্রস্তদের মাঝে এনএএসএস ও ওয়ার্ল্ড ভিশন ত্রান বিতরন করে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি আশা করি সকল এনজিও ক্ষতিগ্রস্তদের জন্য এগিয়ে আসবে।