আমতলী প্রতিনিধি॥ আমতলীতে রিমালের তান্ডবে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে মঙ্গলবার ও বুধবার উপজেলার আরপাঙ্গাশিয়া, গুলিশাখালী, চাওড়া, আমতলী সদর ইউনিয়ন ও পৌরসভার, আঠারগাছিয়া, কুকুয়া ও হলদিয়া ইউনিয়নের ২৬শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল, ডাল, তেল, গুরোদুধ, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধ করন ট্যাবলেট বিতরন করা হয়।
বুধবার সকালে গুলিশাখালী ইউনিয়নের জেলেপাড়ায় খাদ্য সহায়তা বিতরনের উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম।
উদ্বোধনী সভায় সভাপত্বি করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ জামাল হোসাইন ও গুলিশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, রিমালের তান্ডবে ক্ষতিগ্রস্ত উপজেলার সকল মানুষের মধ্যে খাদ্য সহায়তার মালামাল বিতরন করা হবে।