বেতাগী প্রতিনিধি॥ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে ৩৯ হাজার ৯ শত গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। তীব্র ঘূর্ণিঝড়ের বেতাগী পৌরসভাসহ উপজেলা কারণে ২৭ টি খুঁটি ভেঙে গেছে ২৫ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে।
এতে উপজেলার গুরুত্বপূর্ন পৌরসভার বাজারসহ উপজেলার দেড় লাখ মানুষ দুর্ভোগে রয়েছে। বেতাগী পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, বেতাগী পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে আওতায় ৩৯ হাজার ৯ শত গ্রাহক রয়েছেন।
এখানকার ৭ টি ট্রান্সমিটারের ক্ষতি হয়েছে। ২৫টি পোল হেলে পড়েছে এবং ২৭ পোল ভেঙে পড়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত রবিবার সকাল ৮ টা থেকে এ উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
বেতাগী পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সহকারি জেনারেল ম্যানেজার দূর্যোধন বালা বলেন, আমাদের টিম ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ পরিদর্শন করে মেরামতের কাজ অব্যাহত রয়েছে।

২৭ টি খুঁটি ভেঙে গেছে, পৌরসভাসহ উপজেলার ৩০ টি স্পটে বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়েছে। তবে পল্লী বিদ্যুতের লোকজন লাইনের কাজ করছে।
তিনি আরো বলেন, পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন আন্তরিকতার সাথে মেরামতের কাজ করছেন। অতি শিকগিরই উপজেলার সকল গ্রাহক বিদ্যুৎ পাবেন।