• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আমতলীর ১টি ইউনিয়নকে ভাগ করে ২টি করার দাবীতে মানববন্ধন কর্মমসূচী পালন

বিডিক্রাইম
প্রকাশিত মে ২৫, ২০২৪, ১৬:০১ অপরাহ্ণ
আমতলীর ১টি ইউনিয়নকে ভাগ করে ২টি করার দাবীতে মানববন্ধন কর্মমসূচী পালন

আমতলী প্রতিনিধি ॥ আমতলীর গুলিশাখালী ইউনিয়নকে ভাগ করে দুটি ইউনিয়ন ঘোষনার দাবীতে শনিবার সকাল ১১টায় ওই ইউনিয়নের খেকুয়ানী বাজারে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয় বাসিন্দারা।

মানবন্ধন কর্মসূচীতে সহাস্রাধিক মানুষ অংশগ্রহন করে। গুলিশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আব্দুস সোবহান লিটনের সভাপতিত্বে মানবন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মো. ওহাব মুন্সী, মো. মামুন মৃধা, মনির তালুকদারসহ স্থাণীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।

মানববন্ধনে ইউনিয়নের সহা¯্রধিক মানুষ অংশ গ্রহন করেন। মানববন্ধনে অংশনেওয়া বক্তারা বলেন,গুলিশাখালী ইউনিয়নের আয়তন ৫০,৫৯ বর্গ কিলোমিটার। ৬টি মৌজার ১৪টি গ্রামে ৪০ হাজার মানুষ বসবাস করে।

এই বিপুল পরিমান জনসংখ্যার ইউনিয়নটিকে উন্নয়নের সার্থে ভেঙ্গে দুটি ইউনিয়ন করার দাবী জানাই। গুলিশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক ছাত্রলীগ সভাপতি মো.আব্দুস সোবহান লিটন বলেন, গুলিশাখালী ইউনিয়ন চার দিকে নদী বেষ্টিত একটি বড় ইউনিয়ন। এই ইউনিয়ন টিতে একজন চেয়ারম্যানের পক্ষে নাগরিক সেবা সম্ভব নয়।

তাই উন্নয়নের স্বার্থে ইউনিয়নটিকে ভাগ করে দুটি ইউনিয়ন করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট দাবী জানাই। গুলিশাখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান চেয়ারম্যান অ্যাড. এইচ এম মনিরুল ইসলাম বলেন ইউনিয়ন ভাগ হলে নাগরিক সেবার মান বৃদ্দি পাবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম বলেন, জনসাধারনের দাবী যাছাই বাছাই করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।