• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পাথরঘাটায় বেড়ার জালে আটকে ছিল ৭ ফুটের অজগর

বিডিক্রাইম
প্রকাশিত মে ২৫, ২০২৪, ১৫:৪৯ অপরাহ্ণ
পাথরঘাটায় বেড়ার জালে আটকে ছিল ৭ ফুটের অজগর

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনার পাথরঘাটায় ৭ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। ‌

শনিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে পাথরঘাটা ইউনিয়নের রুহিতা গ্রামের টেংরা বাজার সংলগ্ন আ. বারেক মিয়ার বাড়ির সামনে বেড়ার জালে পেঁচানো অবস্থায় সাপটিকে দেখতে পাওয়া যায়।

জাকির মুন্সি নামে স্থানীয় এক ব্যক্তি সাপটি উদ্ধার করেন। পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের সদস্য তিনি।

জাকির মুন্সি বলেন, বারেকের বাড়ির সামনে একটি বেড়ার জালে পেঁচানো সাপ দেখতে পেয়ে আমাকে খবর দেওয়া হয়। আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে জালে পেঁচানো অবস্থায় দেখতে পাই অজগরটিকে। পরে বনবিভাগে নিয়ে তাদের কাছে হস্তান্তর করি।

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অজগরটি জাকির মুন্সি আমাদের কাছে হস্তান্তর করে। আমরা বিষখালী নদীর তীরবর্তী পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বনে অবমুক্ত করেছি।