• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বেতাগীতে স্থানীয় সাংবাদিকদের প্রেস কাউন্সিলের প্রশিক্ষন কর্মশালা

বিডিক্রাইম
প্রকাশিত মে ৭, ২০২৪, ১৭:২৩ অপরাহ্ণ
বেতাগীতে স্থানীয় সাংবাদিকদের প্রেস কাউন্সিলের প্রশিক্ষন কর্মশালা

স্বপন কুমার ঢালী, বেতাগী: বরগুনার বেতাগী উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ” গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা। মঙ্গলবার (৭ মে) সকাল সাড়ে ৯ টায় প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি ( অব:) মো. নিজামুল হক নাসিম। উপজেলা নির্বাহী কর্মকর্তারর সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ সভাপতিত্বে আলোচনা সভায় বক্তিতা করেছেন, প্রেস কাউন্সলের আয়োজনে কর্মশালায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, তথ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শ্যামল কৃষ্ণ কর্মকার, পৌর মেয়র আলহাজ্ব এ বিএম গোলাম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার, অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান।

এছাড়া এসময় মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন কালের কন্ঠ’র প্রতিনিধি স্বপন কুমার ঢালী, প্রতিদিনের বাংলাদেশ প্রত্রিকার প্রতিনিধি সাইদুল ইসলাম মন্টু, ইত্তেফাক প্রতিনিধি মিজানুর রহমান মজনু, মানবজমিন প্রতিনিধি হোসেন আলী সিপাহী, বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি অলি আহমেদ। কর্মশালায় বেতাগী উপজেলার ৩৭ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। আলোচনা শেষে বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সনদপত্র প্রদান করেন।