আমতলী (বরগুনা ) প্রতিনিধি: আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব কুকুয়া গ্রামে সোমবার রাত পৌনে ৮ টার সময় বিলে মাছ ধরতে গিয়ে হাফেজ আব্দুল্লাহ (১৫)নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আব্দুল্লাহ ওই গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে। জানা গেছে, আব্দুল্লা মাছ ধরার জন্য সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের বিলে যায়। এসময় আকস্মিক বজ্রপাতে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে স্বজনরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। নিহত আব্দুল্লাহর শিক্ষক এরশাদ উল উলুম মাদ্রাসার পরিচাল হাফেজ মো. ফয়জুল্লাহ জানান, হাফেজ আব্দুল্লাহ তার মাদ্রাসা থেকেই চলতি বছরের জানুয়ারি মাসে কোরানে হাফেজ হয়।