স্বপন কুমার ঢালী, বেতাগী: শ্রমিক-মালিক গরবো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। ’-এ প্রতিপাদ্যে বরগুনার বেতাগীতে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা এগাড়োটায় বেতাগী বাসস্ট্যান্ড থেকে রিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পৌর শহরে বর্নাঢ্য শোভাযাত্রা বের করেন। দুপুরে তাপদাহ উপেক্ষা করে শ্রমিকদের কন্ঠে ‘ দুনিয়ার মজদুদ, এক হও, লড়াই করো।
এশ্লোগানে মুখরিত হয়ে উঠে শহরের প্রধান প্রধান সড়কগুলো করে। শ্লোগানে মিছিলে সানাইয়ের সুর এবং ঢোলের বাদ্যে শ্রমিকদের হাঁসফাঁস গরমের মধ্যেও অনুপ্রেরণা জোগায়। পৌর শহরে শোভাযাত্রা শেষে বাসস্ট্যান্ডের গোল চত্ত্বর মোড়ে রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন ফকিরের সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তিতা করেন, বেতাগী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান খান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিএম আদনান খালিদ মিঠুন,শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শওকত হোসেন এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাগর।