• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আমতলী সদর ইউনিয়নে মিঠু মৃধা চেয়ারম্যান নির্বাচিত

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৪, ১৭:৫২ অপরাহ্ণ
আমতলী সদর ইউনিয়নে মিঠু মৃধা  চেয়ারম্যান নির্বাচিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলী সদর ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচনে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমতলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম মিঠু মৃধা। রবিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মটর সাইকেল প্রতিকে ৭হাজার ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন মো. জাহিদুল ইসলাম মিঠু মৃধা।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা ঘোড়া প্রতিকে পেয়েছেন ৫ হাজার ৮৬৯ ভোট। আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. সেলিম রেজা বলেন, মো. জাহিদুল ইসলাম মিঠু মৃধাকে বেরসরকারী ভাবে নির্বাচিত করা হয়েছে।