• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সুদে আসলে ৭ গুন

গ্রামীন ব্যাংক বেতাগী শাখায় এ কেমন স্বেচ্ছাচারিতা !

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৪, ২০:০৩ অপরাহ্ণ
গ্রামীন ব্যাংক বেতাগী শাখায় এ কেমন স্বেচ্ছাচারিতা !
স্বপন কুমার ঢালী,  বেতাগী :বরগুনার বেতাগী গ্রামীন ব্যাংক শাখা হতে গত ১৭ বছর আগে এক গ্রাহক ৪০ হাজার টাকা ঋণ নেয়। গত ১৫ নভেম্বর ২০০৭ খ্রি. তারিখের পূর্বে ৩২ কিস্তির টাকা পরিশোধ করেন ঋণগৃহীতা। সিডরে মওকূপকৃত ৩ হাজার টাকার সুদে আসলে বর্তমানে  ২০ হাজার ৩৫ টাকা দাড়িয়েছে। যা ঋণগ্রহীতার দিতে অসর্মথ হয়। এনিয়ে গ্রামীন ব্যাংকের স্বেচ্ছাচারিতা গ্রাহকদের কাছে রহস্যের সৃষ্টি হয়েছে।
 জানা গেছে, গ্রামীন ব্যাংক বেতাগী শাখাধীনের আওতায় কেন্দ্র নম্বর ৬ বাসন্ডা ভূমিহীন মহিলা সমিতির সদস্য সুষমা রানী গত ২০ এপ্রিল ২০০৭ খ্রি. তারিখ ৪০ হাজার ঋণ নেয়।
 কিন্তু ২০০৭ সালের ১৫ নভেম্বর তারিখ উপকূলীয় অঞ্চলে প্রলয়ংকরী সিডরে বহুমানুষের প্রানহানীসহ গবাদি পশু, গাছপালা এবং কৃষি ফসলের ক্ষতিগ্রস্থ হয়। এরপর সরকারের পক্ষ থেকে ঋণদাতা সংস্থাগুলো টাকা মওকুফের ঘোষণা আসে।  সিডরের পরবর্তীকালীন সুষমা রানীর কাছে ৩ হাজার টাকা পাওনা রয়েছে। সিডরের পরবর্তীকালীন গত ১৭ বছরে ৩ হাজার টাকা সুদে-আসলে বর্তমানে ২০ হাজার ৩৫ টাকা দাড়িয়েছে। এতে ঋণগ্রহীতা সুষমা রানী হতাশা প্রকাশ করেছেন।
এবিষয় ঋণগৃহীতা সুষমা রানী বলেন,’ সিডরের সময় ৩ হাজার ঋণ বকেয়া রয়েছে।  টাকা পরিশোধ না করলে গ্রামীন ব্যাংক কর্তৃপক্ষ মামলার ভয় দেখায়।’
আপনি কিভাবে পরিশোধ করবেন এমন প্রশ্নের জবাবে ঋণগ্রহীতা সুষমা রানী বলেন, এখন  আমার দ্বারা কোন ভাবেই এতোটাকা পরিশোধ করা সম্ভব নয়। সুদের টাকা মওকুফ করলে পূর্বের ৩ হাজার টাকা দিতে চাই।’
   এবিষয় গ্রামীন ব্যাংক বেতাগী শাখার ব্যাবস্থাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ টাকা পরিশোধ করার জন্য কিছু চাপ প্রয়োগ করা হয়েছে। এটা সংস্থার নিয়ম। এছাড়া তাকে আর কিছু বলা হয়নি।’