আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলীতে তীব্র তাপদাহ থেকে রক্ষার জন্য এবং বৃষ্টি কামনায় বুধবার সকাল ৯টায় আমতলী সরকারী কলেজ মাঠে দুই রাকাত বিশেষ নামজ আদায় করেন কয়েক শ’ মুসল্লিরা। নামজ শুরুল আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম, আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া।
নামাজ পরিচালনা করেন আমতলী সরকারী কলেজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি সাইদুর রহমান ফারুকী। খুৎবা পরেন আমতলী উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আমির হোসেন। এর পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে নামজ শেষ হয়।