আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলী উপজেলার কুকুয়া, হলদিয়া ও আমতলী সদর ইউনিয়নে বৃহস্পতিবার পৃথক ৪টি সংঘর্ষে ১১ জন আহত হয়েছে। আহতদের আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা গ্রামে বুধবার সকাল ১০টার সময় মহিষে ডাল খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।
আহতরা হল বিরাংশু হাওলাদার (৪৫), বিশ্বজিৎ হাওলাদার (৪০), মনিকা রানী হাওলাদার (৩০), অপু হাওলাদার (২৯), শিলা হাওলাদার (৩০) ও সজল হাওলাদার (৩৫)। আহদের মধ্যে বিরাংশু, অপু হাওলাদার, শিলা ও সজলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে বুধবার সকালে সাড়ে ১১ টার সময় দুই ভাইয়ের মধ্যে জমির সিমানা নির্ধারন নিয়ে সংঘর্ষে ৩জন আহত হয়েছে। আহতরা হল নাসির হাওলাদার (৩৫), সোহাগ (২১) ও জহিরুল ইসলাম (৩৫) আহতদের স্বজনরা উদ্ধার করে আমতলী াতএেনে ভর্তি করেছেন।
আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামে বুধবার সকাল ১১ টার সময় মুখোশধারী দুই নারী ঘরে প্রবেশ করে সৌদি প্রবাসী বেল্লাল হোসেনের স্ত্রী কুলছুম বেগমকে (৩০) ব্লেড দিয়ে অঅঘাত করে গুরুতর জখম করে। এসময় ওই ঘরে তিনি একাই ছিলেন। পরে খবর পেয়ে স্বজনরা এসে তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অন্য আরেকটি ঘটনায় বুধবার ভোর রাতে আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামে স্বামীর দায়ের কোপে শাহনাজ বেগম (৩৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছে। আহত ওই নারীকে প্রথমে আমতলী হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।