• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আমতলীতে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৪, ১৯:২৩ অপরাহ্ণ
আমতলীতে বিশেষ আইন শৃঙ্খলা  সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলী সদর ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বুধবার বিকেল সাড়ে ৩টায় চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক বিশেষ আইন শৃঙ্খলঅ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনার জেলা প্রশাসক মুহা: রফিকুল ইসল্ম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনার পুলিশ সুপার মো. আব্দুস ছালাম পিপিএম, বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদী ও রিটার্নি কর্মকর্তা আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজা। সভায় বক্তব্য রাখেন র‌্যাব পটুয়াখালী ক্যাম্পের ডিএডি বিপুল,আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখওয়াত হোসেন ও বরগুনা জেলা সহকারী আনছার কমান্ডার মো. শহিদুল ইসলাম, চেয়ারম্যান প্রাথী মো. মোতাহার উদ্দিন মৃধা, জাহিদুল ইসলাম মিঠু মৃধা কারাগারে আটক চেয়ারম্যান প্রার্থীর বড় ভাই মো. হিরু মৃধা প্রমুখ। সভায় শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আশ্বস্থ করা হয়।