আমতলী প্রতিনিধি : আমতলী উপজেলঅ আওয়ামীলীগের সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বর্ষীয়ান রাজনীতিবীদ বীরমুক্তিযোদ্ধা জিএম দেলওয়ার হোসেনের ৪র্থ মৃত্যু বার্ষিকী মঙ্গলবার দিনব্যাপী দলীয় ও পারিবারিক ভাবে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে। জিএম দেলওয়ার হোসেন এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে মঙ্গলবার আমতলী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সকাল ৮টায় জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালোপতকা উত্তোলন করা হয়। বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে আলোচনাসভা, বিশেষ দোয়ামোনাজাত ও দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএকাদের মিয়া, ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল, গুলিশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক আব্দুস ছোবহান লিটন প্রমুখ।
এছাড়া মরহুম জিএম দেলওয়ার হোসেনের লোছা গ্রামের নিজ বাড়িতে দিন ব্যাপী কোরআন খতম, কবর জিয়ারত, মরহুমের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, বিশেষ দোয়ামোনাজাত, আলোচনাসভা ও খাদ্য সহায়তা বিতরন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ও মরহুম জিএম দেলওয়ার হোসেনের জেষ্ট সন্তান প্রভাষক জিএম ওসমানী হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আমতলী সরকারী কলেজের সাবকে অধ্যাপক (অব:) বীরমুক্তিযোদ্ধা মো. শাহজাহান কবির। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনা -১ আসনের এমপি গোলাম সরোয়ার টুকু।
সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান, আমতলী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএকাদের মিয়া, আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বরগুনা জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, চিন্ময় হালদার, আমতলী-তালতলী সার্কেলের এএসপি মো. রুহুল আমিন, আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক (অব:) আনোয়ার হোসেন আকন, আমতলী থানার ওসি কাজী শাখওয়াত হোসেন, আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, মরহুম জিএম দেলওয়ার হোসের কনিষ্ট সন্তান কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সম্পাদক জিএম মুছা, চাওড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট মো. মহসীন, পৌরআওয়ামীলীগর সাবেক সভাপতি এ্যাডভোকেট বাহদুর শাহ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন খান, সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ¥ান মিন্টু মল্লিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সামসুদ্দিন শানু, বীরমুক্তিযোদ্ধা জয়নালসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অংগসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবি, ও আমতলী পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
অলোচনা শেষে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। ইফতার মাহফিল ও পরে উস্থিত সকলের মধ্যে খাদ্য সহায়তা বিতরন করা হয়।