• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আমতলীতে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২৬, ২০২৪, ১৫:০৯ অপরাহ্ণ
আমতলীতে বীরমুক্তিযোদ্ধাদের  সংবর্ধনা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : মহান ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রবিবার সকাল ১১ টায় আমতলী উপজেলা পরিষদের মাঠে বীরমুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা দেওয়া হয়। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম এর সভাতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএকাদের মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, আমতলী উজেলা পরিষদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট একেএম সামসুদ্দিন আহম্মেদ শানু, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক জিএম ওসমানী হাসান প্রমুখ। পরে বীরমুক্তিযোদ্ধাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এবং আমতলী পৌরসভার পক্ষ থেকে খেজুর ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি করে জায়নামাজ প্রদান করা হয়।