• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মায়ের সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২৫, ২০২৪, ১২:১৮ অপরাহ্ণ
মায়ের সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরগুনার তালতলীতে মায়ের সঙ্গে অভিমান করে মো. ইমরান হোসেন (১৭) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

রোববার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. ইমরান হোসেন একই গ্রামের মো. ইব্রাহিম হাওলাদারের ছেলে ও লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোকানে পাওনা টাকা পরিশোধের জন্য ১০০ টাকা চায় ইমরান। এ টাকা দিতে তার মা অস্বীকার করলে ইমরান হোসেন অভিমান করে কীটনাশক পান করে। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে বরিশালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।