• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দেশের সকল মানুষের মঙ্গল কামনায় নাম কির্ত্তন ও অন্নপ্রসাদ বিতরণ

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ১৯, ২০২৪, ২২:০০ অপরাহ্ণ
দেশের সকল মানুষের মঙ্গল কামনায় নাম কির্ত্তন ও অন্নপ্রসাদ বিতরণ

স্বপন কুমার ঢালী, বেতাগী : বরগুনার বেতাগী শাখার  শ্রীগুরুসংঘের আয়োজনে দেশের সকলের মঙ্গল কামনায় নাম কির্ত্তন ও অন্ন প্রসাদ বিতরণ করা হয়। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীগুরুসংঘের শ্রীশ্রী মদ্ দূর্গাপ্রসন্ন পরমহংসদেবের স্মরণে প্রতিষ্ঠিত মন্দিরে বার্ষিক ৪২ তম নামযজ্ঞানুষ্ঠান গত রবিবার গভীর রাতে শ্রীমদ্ভাগবতগীতা, ভাগবত পাঠ, গুরু পূজার মধ্যে দিয়ে শুরু হয়েছে।

৩২ প্রহরব্যাপি নামযজ্ঞানুষ্ঠানে দেশের ৬ টি খ্যাতনামা কির্ত্তনীয়া সম্প্রদায় অংশগ্রহণ করেন। এরা হলেন খুলনা থেকে কৃষ্ণ ভক্ত ও শ্রী গৌরাঙ্গ সম্প্রদায়, সাতক্ষীরা থেকে কৃষ্ণ গোপাল সম্প্রদায়, যশোর থেকে ভক্তের ভগবান সম্প্রদায় এবং মাদারীপুর থেকে মহাপ্রভূ সম্প্রদায়।

এতে দেশের বিভিন্ন স্থান থেকে কযেক হাজার ভক্ত অংশগ্রহণ করেন। প্রতিদিন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উপস্থিত ভক্তদের মধ্যে অন্ন প্রসাদ বিতরণ করা হয়।

আগামী বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে নামযজ্ঞানুষ্ঠান ও দুপুরে অন্ন প্রসাদ বিতরণের মধ্যে শ্রীগুরুসংঘের ৫ দিন ব্যাপি অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। অনুষ্ঠান উদযাপন পরিষদের সভাপতি উত্তম কুমার কর্মকার ও সাধারণ সম্প্রদায় রতন দত্ত বলেন, বাংলাদেশ ও বিশ্বের সকল অশুভ শক্তির বিনাশ ঘটুক এবং শুভ শক্তির উদ্ভব ও  মঙ্গলের উন্মেষের জন্য এ আয়োজন।’