• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আমতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ১৮, ২০২৪, ১৭:০১ অপরাহ্ণ
আমতলীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আমতলী প্রতিনিধি : আমতলীর পুজাখোলা গ্রামে সোমবার সকালে পানিতে ডুবে বনি আমিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বনি আমিন ওই গ্রামের তোফাজ্জেল হোসের গাজীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৯টার সময় বনি আমিনের মা অন্যন্যা বেগম বাড়ির উঠানে কাজ করছিল। এসময় বনি আমিন একটি মগ নিয়ে পানি তোলার জন্য পুকুর পারে যায়।

পানি তুলতে গিয়ে সে পুকুরে ডুবে যায় । খুজতে গিয়ে পুকুরে মগ ভাসতে দেখে সন্দেহ হলে পুকুরের খোজাখুজির এক পর্যায়ে বনি আমিনের নিথর দেহ তুলে আনা হয়। তাৎক্ষনিক তাকে আমতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখয়াত হোসেন তপু বলেন, থানায় অপমৃত্যু মামলা হয়েছে।