• ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঝালকাঠিতে ২ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ১২, ২০২৪, ১৮:১৪ অপরাহ্ণ
ঝালকাঠিতে ২ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ ঝালকাঠির নলছিটিতে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) উপজেলার পৌর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। এ সময় সাথে ছিলেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী।

জরিমানা প্রাপ্তরা হলেন, নলছিটি পৌর সুপার মার্কেটের গিয়াস কসমেটিকস এর স্বত্বাধিকারী গিয়াস হাওলাদার ও জুয়েল স্টোরের স্বত্বাধিকারী মাসুম মাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম জানান,বাজার মনিটরিং এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। যাদের জরিমানা করা হয়েছে তারা শিশু খাদ্য বিক্রি করতেন কিন্তু তাদের কোন লাইসেন্স ছিল না। তাই তাদের ভ্রাম্যমাণ আদালতে দুই জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।